কিশোরগঞ্জে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালের কর্মরত চিকিৎসকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন সমাজ সেবক ও রাজনীতিক রাসেল আহমদ তুহিন।

বৃহস্পতিবার (৮ জুলাই) কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের কাছে এক হাজার ২০০টি এন৯৫ মাস্ক, ৫৩ হাজার সার্জিকাল মাস্ক, ৮৯৫টি পিপিই এবং চারশ’ সুরক্ষা চশমা হস্তান্তর করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, রাসেল আহমেদ তুহিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজো ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য সামগ্রী বিতরণের সময় তুহিন সবাইকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার সংক্রমণ থেকে নিরাপদ থাকার আহ্বান জানান।

সিভিল সার্জন, জেলার স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পক্ষ হতে রাসেল আহমেদকে তার সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।