জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য (অবৈতনিক) মালিক ফিদা আব্দুল্লাহ খান এবং মনিরুজ্জামানের চুক্তির মেয়াদ তিন বছর করে বাড়ানো হয়েছে। রবিবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, নদী রক্ষা কমিশনের আইন অনুযায়ী মালিক ফিদা আব্দুল্লাহ খানের যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য (অবৈতনিক) পদে পুনরায় নিয়োগ প্রদান করা হলো।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, নদী রক্ষা কমিশন আইন অনুযায়ী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মনিরুজ্জামানকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য (অবৈতনিক) পদে পুনরায় নিয়োগ প্রদান করা হলো।