শনিবার সিলেটের বিয়ানীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকার ডিবি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতের নাম মো. বেল্লাহ আহম্মেদ।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাহ আহমেদ হত্যার হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও জানান, বেল্লাহ নিজ হাতে লেখা পত্রের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
/এআরআর/আরএ/