বাস ভাড়া বাড়ানোর আবেদন মালিক সমিতির

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাসের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ স্বাক্ষরিত আবেদনপত্রে এ দাবি জানানো হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে ওই পত্র পাঠানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ৮ বছর ধরে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর দূরপাল্লার রুটে বাস ভাড়া বাড়ানো হয়নি। কিন্তু গাড়ির চেচিস, টায়ার-টিউব ও খুচরা যন্ত্রাংশের দাম বেড়েছে। ফিশ বাড়ানো হয়েছে। এতে গাড়ি পরিচালনা খরচ বেড়েছে। তাছাড়া করোনাকালে মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে দেওলিয়া হয়েছেন।

আবেদনপত্রওই আবেদনে আরও বলা হয়, এই পরিস্থিতিতে বারবার ভাড়া বাড়ানোর জন্য আবেদন করা হলেও বাড়ানো হয়নি। তাছাড়া সরকারের জ্বালানি মন্ত্রণালয় বুধবার (৩ নভেম্বর) এক প্রজ্ঞাপণের মাধ্যমে ডিজেলের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে তেলের অতিরিক্ত মূল্য পরিশোধে হিমশিম খেতে হবে। ভাড়া না বাড়ালে বাস পরিচালনা করা সম্ভব হবে না। তাই দ্রুত ভাড়া বাড়ানোর ব্যবস্থা নিতে অনুরোধ করছি।’