মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন, চলচ্চিত্র অভিনেতাসহ উদ্ধার ২২

গাজীপুরে মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে মাদক ব্যবসা এবং রোগীদের শারীরিক নির্যাতন করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় সেখানে চিকিৎসাধীন থাকা একজন চলচ্চিত্র অভিনেতাসহ ২৮ জনকে উদ্ধার করেছে তারা।

বুধবার (৫ জানুয়ারি) সকালে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি জানান, গাজীপুরের ভাওয়াল মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে পুনর্বাসন কেন্দ্রের মালিক নাজনীন ফিরোজা বাধনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সেখান থেকে একজন চলচ্চিত্র অভিনেতাসহ ২৮ জনকে উদ্ধার করেছে র‍্যাব-২।

প্রতিষ্ঠানটি প্রয়োজনের অতিরিক্ত সময় রোগীদের ভর্তি রেখে অর্থ আদায় করতো। এছাড়াও তারা বিভিন্ন  অনৈতিক কার্যক্রমে জড়িত ছিল বলেও র‌্যাব অভিযোগ করেছে।