রাজধানীতে মাদকসহ ৭২ জন গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদক সংশ্লিষ্ট এসব ঘটনায় বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৩৬১ পিস ইয়াবা, ১২১ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ১ বোতল দেশি মদ।