চিকিৎসা না পেয়ে মারা যাওয়া শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন

শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যাওয়া শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে শিশুটির ময়নাতদন্ত করা হয়। ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা তার ময়নাতদন্ত করেন।

মর্গ সূত্রে জানা গেছে, মৃতের রাসায়নিক পরীক্ষার জন্য ভিসেরা, হার্ড, লাং সংগ্রহ করা হয়েছে।

এর আগে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

শিশুর মামা মেহেদী হাসান বলেন, ‘মরদেহটি সাভারে দাফন করা হবে।’