বাংলাদেশ সেনাবাহিনীর ১১৮তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বাশারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন শরীফ মোস্তফা।
১৩ সপ্তাহের এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ২১ জন, শ্রীলংকা বিমান বাহিনীর একজন ও নাইজেরিয়ায় বিমান বাহিনীর দুই কর্মকর্তা অংশ নেন।