সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার কার্যক্রম আগামীকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) থেকে দুটি বেঞ্চে অনুষ্ঠিত হবে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর ফলে আপিল বিভাগের ১নং কোর্টে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে এবং ২নং কোর্ট বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে বিচার কাজ পরিচালিত হবে।
প্রসঙ্গত, বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মোট সাতজন বিচারপতি রয়েছেন। এর মধ্যে বিচারপতি মোহাম্মদ ইমান আলী ছুটিতে।