হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের এক কর্মীকে সাড়ে ছয় কেজি সোনা আটক করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম। তিনি কাতার এয়ারওয়েজের এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, ‘তাজুলকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় সাড়ে ছয় কেজি। সোনার ওই বারগুলো ফ্লাইটের একযাত্রী তাকে হ্যান্ডওভার করে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।