কালশী বস্তিতে আগুন: একজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৬, ১৬:৫৯ আপডেট : ২৬ মে ২০২৬, ১৬:৫৯

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে নাজমুল হাসান মনি (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গণপূর্ত ও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে মামলা দায়েরে প্রস্তুতি চলছে। ওই মামলায় আটক যুবককে গ্রেফতার দেখানোর কথা জানিয়েছে পুলিশ।

বস্তিবাসীর অভিযোগ, সোমবার বিকালে বস্তির এক দোকানের সঙ্গে স্থানীয় এক যুবকের ঝগড়া হয়। ওই যুবক অগ্নিকাণ্ডের হুমকি দিয়েছিল। এরপর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটলে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পুলিশ হেফাজতে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। বর্তমানে ওই যুবক পুলিশ হেফাজতেই আছে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বাংলা ট্রিবিউনকে বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি আগুন দেওয়ার কথা স্বীকার করেনি। তবে কিছু প্রমাণ থেকে আমাদের ধারণা, ওই যুবকই আগুন দিয়েছে। এ বিষয়ে মামলা হচ্ছে। মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বস্তিটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নির্বাপণ করে রাত সাড়ে ৩টার দিকে। আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
সর্বশেষ খবর
কোটি কোটি টাকার মালিক শাহরুখ, বাড়িতে স্ত্রীর ভয়ে থাকেন অভিনেতা
কোটি কোটি টাকার মালিক শাহরুখ, বাড়িতে স্ত্রীর ভয়ে থাকেন অভিনেতা
কপ ৩১ সম্মেলনে বাংলাদেশ: প্রত্যাশা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ 
কপ ৩১ সম্মেলনে বাংলাদেশ: প্রত্যাশা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ 
‘মেসির সঙ্গে তুলনা নয়, ফারহানের গোল দেশের সেরা তিনে থাকবে’
‘মেসির সঙ্গে তুলনা নয়, ফারহানের গোল দেশের সেরা তিনে থাকবে’
রুশ হামলায় ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে দেশ
রুশ হামলায় ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে দেশ
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা