জামালপুর-গাইবান্ধার দুই ঘাটে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস চালু

জামালপুর জেলার বাহাদুরাবাদ ও গাইবান্ধার বালাসী ঘাটের মধ‍্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস চালু হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাহাদুরাবাদ ঘাটে পরীক্ষামূলক এ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন। এর আগে প্রতিমন্ত্রী বাহাদুরাবাদঘাটে নৌ টার্মিনাল ভবন উদ্বোধন করেন।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে বিআইডব্লিউটিএ'র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাহাদুরাবাদ ও বালাসী ঘাটের নৌপথের দূরত্ব ৩৯ কিলোমিটার। এর মধ‍্যে ১০ কিলোমিটার নৌ চ‍্যানেল খনন করা হয়েছে; যার প্রস্থ ৩৭ মিটার। বেসরকারি ও বিআইডব্লিউটিএ'র ড্রেজার দ্বারা মোট ১৮ লাখ ২০ হাজার ঘনমিটার খনন করা হয়েছে। আর বেসরকারি ড্রেজার দিয়ে খনন করা হয়েছে ১৫ লাখ ঘনমিটার। এজন‍্য ব‍্যয় হয়েছে ২৫ কোটি ৩৪ লাখ টাকা। চ‍্যানেলটিতে বর্তমানে ৯-১০ ফুট পানি আছে।

নৌ-প্রতিমন্ত্রী