‘যোগ্য নেতৃত্বে করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ এগিয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে করোনা মহামারি পরিস্থিতিতেও বাংলাদেশ এগিয়ে গেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  শনিবার (১৬ এপ্রিল) দিনাজপুর জেলার বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল বিদ্যালয়ে  বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে  এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মহামারি পরিস্থিতিতে অনেক দেশের অর্থনীতিতে ধ্বস নামলেও বাংলাদেশের উন্নয়ন এগিয়ে চলেছে। এর প্রধান কারণ যোগ্য নেতৃত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের উন্নয়ন থেমে নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সকল ধর্মের মানুষের সম অধিকার দিয়েছে। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এই ধর্মে কোনও হিংসা-বিদ্বেষ নেই। আর এটা নেই বলেই আজ সকল ধর্মের মানুষ এই ইফতার মাহফিলে শামিল হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র  আসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক  অধ্যাপক আবু তাহের মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রমুখ।