প্রথম আলোকে আইনি নোটিশ

পত্রিকায় সংসদ সদস্য-এর পরিবর্তে ‘সাংসদ’ শব্দ ব্যবহার করায় দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, সংসদ সচিবালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব, বাংলা একাডেমির মহাপরিচালকসহ মোট ১০ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) ই-মেইলে মানবাধিকার সংগঠন ল’ এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এ নোটিশ পাঠিয়েছেন।  আইনজীবীরা  হলেন- ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এবং ব্যারিস্টার মো. মাজেদুল কাদের।

নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৬৫ অনুচ্ছেদে বলা আছে, “সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের ‘সংসদ সদস্য’ হিসেবে অভিহিত করতে হবে। ইহা একটি সাংবিধানিক পদ এবং সংসদ সদস্যদের অন্য কোনও নামে সম্বোধন করা অসাংবিধানিক।”