ঈদ উপলক্ষে দু'দিনের জন্য বন্ধ থাকবে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো (আইভিএসি)। এসময় পাসপোর্ট গ্রহণ এবং বিতরণ সেবা বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ভারতীয় দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ২ ও ৩ মে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো বন্ধ থাকবে।
ফেসবুক স্ট্যাটাসে জানানো হয়, ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের সুবিধার্থে, আইভিএসি আগামী ৩০ এপ্রিল বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট বিতরণের জন্য উন্মুক্ত থাকবে।
আর ১ মে শ্রমিক দিবসেও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আইভিসি খোলা থাকবে। এদিন আবেদন জমা দেওয়া যাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ওইদিন পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।