শাহজালালে ৬ কেজি স্বর্ণ জব্দ

স্বর্ণ চোরাচালানঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ওজনের ৬০টি স্বর্ণেরবার জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণ জব্দ করে ঢাকা কাস্টমস। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার শাহিদুজ্জামান সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, দোহা থেকে চট্টগ্রাম হয়ে দুপুর ১ টা ১৫ মিনিটে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের (বিজি ০২৬) একটি ফ্লাইটের অভিযান চালানো হয়। সেই বিমানের সিটের নিচ থেকে ৬ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ সব স্বর্ণবারের বাজার মূল্য তিন কোটি টাকা।  
এ ঘটানয় কাউকে আটক করা যায়নি বলে জানান শাহিদুজ্জামান সরকার।
/সিএ/এমএনএইচ/