বাংলাদেশে গ্লোবাল ইউনিভার্সিটি সিস্টেম সামিট অনুষ্ঠিত

বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কানাডা এবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। এ লক্ষ্যে কানাডার নামকরা ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের শিক্ষার্থীরা বৃত্তিসহ কানাডায় পড়ার সুযোগ পাবেন। রবিবার (১৯ জুন) এ সংক্রান্ত এক সামিট রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘গ্লোবাল ইউনিভার্সিটি সিস্টেম (জিইউএস) এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সামিটে কানাডার নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।’

সংশ্লিষ্টদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সামিটে অংশ নেওয়া প্রতিনিধিরা জানান, বিশ্বের সবচেয়ে বড় এডুকেশন নেটওয়ার্ক (জিইউএস) এর রয়েছে নিজস্ব ৩৮টি বিশ্ববিদ্যালয়। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে কাজ করে কানাডার ৬টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরা।’

অনুষ্ঠানে ‘গ্লোবাল ইউনিভার্সিটি সিস্টেম (জিইউএস) এর ডিরেক্টর নাটছায়া উইয়ারাট বলেন, ‘কানাডা যেহেতু একটি উন্নত দেশ, তাই সবারই আগ্রহ থাকে এখানে থাকার ও আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে পাড়ালেখা করার। কানাডার এই ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা ভর্তি হবেন তারা বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি খুব কম খরচে কানাডায় পড়ার সুযোগ পাবেন।’ এতে পড়ালেখা শেষ করে তাদের কানাডায় থাকার সুযোগও তৈরি হতে পারে বলে জানান তিনি।

সামিটে গাস কানাডা কলেজের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফর সাউথ এশিয়ার সুজন দাস, ফ্লেমিং কলেজের সাউথ এশিয়ার অ্যাসোসিয়েট ডি স্বন্দীপ যাদপ, নায়াগ্রা কলেজ টরেন্টো’র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার  ওয়ালিদ জাহান, বাংলাদেশ-ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট এর কান্ট্রি ম্যানেজার ওয়াহেদ সালমানসহ বাংলাদেশ ও কানাডার প্রতিনিধিরা অংশ নেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।