কোরবানির ঈদ আগামী রবিবার। সেজন্য কয়েকদিন ধরে ঢাকা ছাড়ছে মানুষ। বৃহস্পতিবার (৭ জুলাই) শেষ কর্মদিবসে অনেকে বেরিয়ে পড়েছেন নাড়ির টানে। শুক্রবার সাধারণ ছুটি এবং শনিবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় যানবাহনে ঘরমুখো মানুষের চাপও বেড়েছে। ঘরমুখো মানুষের এমন ভিড় দেখা গেলো সদরঘাট লঞ্চ টার্মিনালেও। যদিও পদ্মা সেতুর কারণে লঞ্চে ভিড় আগের মতো নেই।