ভেঙে ফেলা হচ্ছে গুলশান পৌরসভার অফিস

ভেঙে ফেলা হচ্ছে স্মৃতি বিজড়িত গুলশান পৌরসভার অফিস। এটি রাজধানীর গুলশান -২ এর ৯০ নম্বর রোডে অবস্থিত। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে গিয়ে দেখা যায় এখানে ভবনগুলো ভেঙে ফেলা হচ্ছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে জানা গেছে, এই ভবনটি ভেঙে সেখানে ডিএনসিসি-র মেয়রের বাসভবন নির্মাণ করা হতে পারে। 

জানা যায়, ভবনটি গুলশান পৌরসভার ভবন ব্যবহৃত হতো। এটি ১৮৮২ সালে ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশনের সঙ্গে যুক্ত হয়। 

গুলশান-পৌরসভা-ভবন

সিটি করপোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা ১৯৮৫ সালে ভবনটি ৯ নং জোনে হিসেবে ব্যবহার করা হতো। ২০১১ ঢাকাকে দুই করপোরেশনে বিভক্তির পর ঢাকা উত্তর সিটির ৩ নম্বর জোন। পরে রাজস্ব ও আইন কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহার হতো। সম্প্রতি দু’টি বিভাগকে গুলশানের ৪৬ নম্বর রোডের প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ তলায় স্থানান্তর করা হয়। 

গুলশান-পৌরসভা-ভবন-2