দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৬:৫২ আপডেট : ০৩ জুন ২০২৬, ১৬:৫২

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অস্থায়ী গবাদী পশুর হাট পরিচালনার ফলে সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (৩ জুন) ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা এবং মেট্রোরেলের পার্শ্ববর্তী ১৮ নম্বর সেক্টরের সি-ব্লকের খালি মাঠে অস্থায়ী গবাদী পশুর হাট পরিচালনার সময় উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা সৃষ্টিসহ গাছপালা ভাঙচুর এবং পশুবাহী যানবাহন চলাচলের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য বস্থাপনা কর্মকর্তা। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), অঞ্চল-৬, ডিএনসিসি।

অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে অস্থায়ী পশুর হাট পরিচালনার ফলে সৃষ্ট সব ধরনের ক্ষয়ক্ষতি সরেজমিন পরিদর্শন করে নিরূপণ করতে হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখপূর্বক বিস্তারিত প্রতিবেদন আগামী তিন কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
ফ্যাসিবাদের দোসররাই মিরপুরে হামলা করেছে, অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
মিরপুরে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিএনপি কর্মীদের অবস্থান
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি