আস্থা লাইফ ইন্সুরেন্সের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আস্থার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন এবং পুরস্কার বিতরণী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট সংলগ্ন ট্রাস্ট মিলনায়তনে এই আয়োজন করা হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম (অব.) উপস্থিত থেকে সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আস্থা লাইফের বিভিন্ন ব্রাঞ্চের এএসএম, বিএম, ইউএম ও এফএ সদস্যরা অংশ নেন এবং মতবিনিময় করেন। অনুষ্ঠানে আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। কোম্পানিটি বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সমুন্নত রেখে তাদের নিরলস সেবার মাধ্যমে বীমা খাতে অবদান রাখার লক্ষে বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।