আইএসপিআরের বিজ্ঞপ্তি

গোয়েন্দা তথ্যে আটক হাদি হত্যা মামলার আসামিরা, ভারতে থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৬, ০৫:০০আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৫:০০

বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই প্রধান আসামিকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে আটক করা হয়েছে বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। রবিবার (৮ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে আইএসপিআর জানিয়েছে, আটককৃতদের বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

ভারতে আটককৃত দু’জন হলেন, শুটার রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)। তারা ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) এক শীর্ষ কর্মকর্তা ভারত সফরে যান। এরপর থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ আরও কঠোর অবস্থান নিয়েছে।

তথ্য অনুযায়ী, ওসমান হাদিকে হত্যার পর আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এরপর তারা ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছিলো। পরে সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনায় পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে।

বাংলাদেশ থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৭ মার্চ দিবাগত রাতে তাদের আটক করা হয়।
এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের এসটিএফ ডব্লিউবি হেডকোয়ার্টার্স পুলিশ স্টেশনে একটি মামলা হয়েছে। আটক দু’জনকে আদালতে হাজির করা হলে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিয়ে পরবর্তী তদন্ত চলমান রয়েছে।

/জেইউ/এবিএম/
সম্পর্কিত
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার