আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আওতাধীন একেক এলাকার মার্কেট ও দোকানপাট সপ্তাহে একেক দিন বন্ধ থাকে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) বন্ধ রয়েছে নিউ মার্কেট, বসুন্ধরা শপিংমল, মাল্টিপ্লান সিটি সেন্টারসহ বেশ কিছু জনপ্রিয় মার্কেট। বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন রাজধানীর আর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকছে।

যেসব মার্কেট বন্ধ থাকবে

বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র‌্যাংগস প্লাজা, কাওরান বাজার, ডিআইটি মার্কেট ও অর্চিড প্লাজা।  

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মনিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়ের বাজার, পিলখানা ও লালমাটিয়া।