জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারে কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগস্ট) সাভার থানা এলাকার গোয়াল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছিল এই আয়োজন। অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। প্রধান আলোচক ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা।
কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন– কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মেসের আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামসুদ্দিন সেন্টু।