ভারতের এনইউজেএস’র সমাবর্তনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ

ভারতের দ্যা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুডিসিয়াল সাইন্সেস- এর ১৪তম সমাবর্তনে অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রবিবার (৩০ অক্টোবর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সমাবর্তনে আরও বক্তব্য দেন ভারতের প্রধান বিচারপতি উদয় উমেস লালিত এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সঙ্গে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শিক্ষার্থীদের গোল্ড মেডেল ও সনদ বিতরণ করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করছেন প্রধান বিচারপতি

অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রধান বিচারপতি ভারতের প্রধান বিচারপতি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।