রাজধানীর পাঁচটি স্পটে বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে একযোগে অভিযানে চালিয়িছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই অভিযানে ১৩ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি মুদ্রা জব্দ করার কথা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) হুমায়ূন কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর গুলশান, উত্তরা, মতিঝিল, আশকোনা এলাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে সিআইডি অভিযান চলছে। তিনটি টিম এই অভিযানে কাজ করছে। তারা দুপুরের পর থেকে অভিযান শুরু করে, সন্ধ্যার পর পর্যন্ত চলে।
বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১২টায় মালিবাগ সিআইডি সদর দফতারের মিডিয়া সেন্টারে এ বিষয়ে অতিরিক্ত আইজিপি সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বিস্তারিত জানাবেন বলে জানানো হয়।