বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলজিয়ামের রানি মাতিলদ মেরি ক্রিস্টিন জিলেইনের সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সূচনা বক্তব্য রাখেন।
সৌজন্য সাক্ষাৎকারে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতিতে বেলজিয়ামের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রানি তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।