গুলশানে আগুন: দগ্ধদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিক্যাল বোর্ড

রাজধানীর গুলশান ২-এ বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, গতকাল রাতে এখানে তিন জন রোগী এসেছেন। এর মধ্যে দুই জন ধোঁয়ায় অসুস্থ, আর সামা রহমান সিনহা নামে এক নারী দগ্ধসহ বিভিন্ন ধরনের ইনজুরি রয়েছে। ওই নারী উপর থেকে নিচে লাফিয়ে পড়ায় এসব ইনজুরি হয়েছে। এ অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

আজ সোমবার গঠিত মেডিক্যাল বোর্ড বেলা ১২টার দিকে বৈঠকে বসবে বলেও জানিয়ে তিনি বলেন, ‘তাদের সিদ্ধান্ত অনুয়ায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে।’