রাজধানীর মিরপুর ১৩ নম্বরে থেকে নিখোঁজ ৪ ছাত্রীর সন্ধান মিলেছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাতে তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
হাফিজুর রহমান বলেন, নিখোঁজ ৪ ছাত্রী বাসায় ফিরেছে। গত দুই দিন তারা কোথায় ছিল, পুরো বিষয়টি জানতে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর তাদের নিখোঁজ থাকার বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারবো। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
নিখোঁজের একদিন পর গত ২৮ মার্চ কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২১২৩) হয়েছিল।