বঙ্গবাজারে ব্যবসায়ীদের সম্পদ ও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন সব পুড়ে ছাই করে দিলো আগুন। ভোর ৬টা থেকে আগুন জ্বলছে। বেলা ১২টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টিম। ছবি: নাসিরুল ইসলাম এবং সংগৃহীত।
আশপাশে হাজারো উৎসুক জনতার ভিড় ঠেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে জারুরি বিভাগ।
আগুনের তীব্রতা দেখে অনেকে দিশাহারা হয়ে গেছেন।
বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন রাস্তার উল্টোপাশেও ছড়িয়ে পড়েছে।
আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ।
আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে আশপাশের অনেকটা এলাকা জুড়ে।
ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। ছবি: আইএসপিআর
আগুনের তীব্রতার কারণে কেউ মার্কেটের ভেতর ঢুকতে পারেনি। সামনে দাঁড়িয়ে থেকে নিজেদের সম্পদ ছাই হয়ে যেতে দেখেছেন তারা।
ঘটনাস্থলে দোকান মালিক-কর্মচারীরা যে যেদিকে পারছেন দৌড়াদৌড়ি করছেন। অনেকের স্বজনদের এসে সান্ত্বনা দিতে দেখা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।