ঈদ উপহার বিতরণ করলো ‘স্টেপ অ্যাহেড বাংলাদেশ’

ঢাকা ও ময়মনসিংহে ঈদ উপহার, ওষুধ সামগ্রী ও ইফতার বিতরণ করেছে ‘স্টেপ অ্যাহেড বাংলাদেশ’।

পবিত্র রমজান উপলক্ষে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ ঢাকার উত্তরা ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় দুস্থ, অস্বচ্ছল নাগরিক ও বৃদ্ধাশ্রমের বয়স্ক মানুষের মাঝে ঈদ উপহার, ওষুধ সামগ্রী এবং ইফতার বিতরণ করেছে।

প্রতি বছরের মতো এবারও এ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঢাকার উত্তরায় আপন ভুবন বৃদ্ধাশ্রমের বয়স্ক ব্যক্তিদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করে। এছাড়া একই দিনে তারা ওই এলাকার অস্বচ্ছল মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সংগঠনটির উদ্যোগে পুরো রমজান মাসব্যাপী চলমানরত ইফতার বিতরণ কর্মসূচি তদারকি করে। 

দুস্থদের মাঝে স্টেপ অ্যাহেড বাংলাদেশের ঈদ উপহার বিতরণএছাড়া বুধবার (১৯ এপ্রিল) সংগঠনটির সদস্যরা ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের মাঝেও ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।

স্কুলের শিশু-কিশোরদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।