দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের সভাপতি ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও ও সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশে প্রতিটি ধর্মীয় উৎসব সম্প্রীতি ও সৌহার্দ্যরে বার্তা নিয়ে আসে। মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরও তেমনি সমস্ত দেশবাসীর সম্প্রীতি ও সৌহার্দ্যরে প্রতীক। এ ধর্মীয় উৎসবের সাম্যের শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।