রাজধানীতে রিকশার গ্যারেজে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. হাসান (২১) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় মোহাম্মদপুরে বোর্ডগার্ড নতুন কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঘটনার পর সংবাদ পেয়ে তার বন্ধু মো. আসিফ তাকে অচেতন উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাতটা পঁচিশ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হাসান রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকাতে থাকতেন।