স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা শুরু হয়েছে। স্মার্ট যুগের এই অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় এগিয়ে এসেছে বিশ্বব্যাপী তরুণদের নিয়ে কাজ করা স্বেছাসেবী সংগঠন জেসিআই বাংলাদেশ।
জেসিআই বাংলাদেশের আয়োজনে ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) -এর সহযোগিতায় ৯ ও ১০ জুন জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট অনুষ্ঠিত হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বসবে এ আসর।
মঙ্গলবার (৬ জুন) আয়োজনটির সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই’র প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া। ছিলেন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের মহাসচিব নিয়াজ মোর্শেদ এলিট, জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির ও এটুআই’র হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ম্যানেজার পূরবী মতিন।
২ দিনব্যাপী অনুষ্ঠানে ১১টি বিশেষ অধিবেশন থাকছে। এগুলোতে দেশ এবং দেশের বাইরের বিশেষজ্ঞ ও বক্তারা উপস্থিত থাকবেন।