লন্ডন হাইকমিশনে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট কার্ড বিতরণ শুরু

লন্ডন প্রতিনিধি
১১ জুন ২০২৪, ০৫:০০আপডেট : ১১ জুন ২০২৪, ০৬:১৫

যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। রবিবার বিকালে হাইকমিশনের আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের নির্বাচন কমিশনার মো. আলমগীর ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

সোমবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্বোধনী বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, ব্রিটিশ-বাংলাদেশিরাও এখন তাদের বাড়ি থেকেই ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ডের জন্য অনলাইনে নিবন্ধন করছেন। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বল্পতম সময়ের মধ্যে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের কার্যক্রমও আজ থেকে এখানে শুরু হলো।

রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু জটিলতা ও দীর্ঘসূত্রতা নিয়ে উপস্থিত প্রবাসীরা নির্বাচন কমিশনারকে প্রশ্ন করলে তিনি বলেন, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়, সে ব্যাপারে নির্বাচন কমিশন আন্তরিক। এ বিষয়ে হাইকমিশনের মাধ্যমে লিখিত প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনা করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে।

হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ভিশন অনুসারে গত বছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবসে লন্ডন হাইকমিশন ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড প্রদানের কার্যক্রম শুরু করে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে  পরীক্ষামূলকভাবে  লন্ডন ও ম্যানচেস্টার মিশনে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ডের নিবন্ধন শুরু হয়। এ পর্যন্ত যুক্তরাজ্য থেকে ৪ হাজার ২৬৪টি আবেদন জমা হয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৬০০ আবেদনকারী হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্ট করে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইতোমধ্যেই ৫২৮ জনের স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য লন্ডন মিশনে পৌঁছেছে। শিগগিরই তাদের কার্ড গ্রহণের বার্তা পাঠানো হবে।

যেসব আবেদনকারী এখনো বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে হাইকমিশনে এসে আঙুলের ছাপ, আইরিশ ও ছবি দেওয়ায় জন্য পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাজ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লন্ডন বা’রা অব ক্যামডেনের মেয়র সমতা খাতুন এবং লন্ডন বা’রা অব বারকিং ও ডেগেনহ্যামের মেয়র মঈন কাদরী।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্রিটিশ-বাংলাদেশি সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জামাল হোসেন খান ও জাহাঙ্গীর খানসহ কয়েকজন নির্বাচন কমিশনারের হাত থেকে তাদের স্মার্ট কার্ড গ্রহণ করেন। তারা যুক্তরাজ্যে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড প্রদান শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া তারা হাইকমিশনার ও লন্ডন দূতাবাসের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড সম্পর্কিত সব তথ্য ও নির্দেশনা লন্ডন হাইকমিশনের https://bhclondon.org.uk/nid- এই লিংক থেকে পাওয়া যাবে।

/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু