কারাবন্দি আলেমদের মুক্তি চেয়ে বুখারি শরিফের প্রতীকী পাঠ

মাওলানা মামুনুল হকসহ কারাগারে আটক আলেমদের মুক্তির দাবিতে হাদিস গ্রন্থ বুখারি শরিফের প্রতীকী পাঠ করেছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ক্লাসের পাঠ্যবই হাতে অবস্থান গ্রহণ করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় বুখারি শরিফের কিছু অংশ পাঠ করেন তারা‌।

মুহাম্মাদ দিদারুল ইসলাম আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের শিক্ষকদের জেলমুক্ত করে শিক্ষকের আসনে সমাসীন করতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করুক, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। অচিরেই ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে মাওলানা মামুনুল হক আমাদের মাঝে ফিরে আসবেন।’

প্রতীকী আন্দোলনে শিক্ষার্থীরা