মেডিক্যালের প্রশ্নফাঁস, ৭ চিকিৎসকসহ গ্রেফতার ১২

মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সাত চিকিৎসকসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (১২ আগস্ট) রাতে সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সাতজন চিকিৎসকসহ প্রশ্নফাঁসকারী চক্রের মোট ১২ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

এ বিষয়ে রবিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।