যাত্রাবাড়ীতে বাসে আগুনের ঘটনায় একজন দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী ফলপট্টির সামনের সড়কে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় বাসে থাকা আব্দুল জব্বার (৪৫) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। তিনি বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যাত্রাবাড়ীতে বাসে আগুনের ঘটনায় জব্বার নামে এক ব্যক্তি জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।

এর আগে শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে করে।