এবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের লিমিটেড ৩ নম্বর এলাকার সামনের সড়কে প্রত্যয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের শিকার বাসটি গাবতলী থেকে বাবুবাজার রুটে চলাচল করে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ভূঁইয়া বলেন, ‘আগুনের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে আছি। তবে এখনও কেউ আটক নেই।’
এর আগে আজ রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো এলাকায় শ্যামল বাংলা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।