পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সিএনজি অটোরিকশায় আগুন

বিএনপি ও সমমনা দলগুলো ডাকা ফের ৪৮ ঘণ্টার প্রথম সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরে অটোরিকশাটিতে আগুন দেওয়া হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের  ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ কর।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের পাওয়া যায়নি জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রবিবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে এ দফার হরতাল কর্মসূচি।