তুরস্কের কোম্পানিগুলো বাংলাদেশে ভালো ব্যবসা করছে: রাষ্ট্রদূত রামিস সেন

তুরস্কের কোম্পানিগুলো বাংলাদেশে ভালো ব্যবসা করায় সন্তোষ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেছেন, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের সঙ্গে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) ঢাকার বনানীর তাজওয়ার সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘কালে সিরামিকস বাংলাদেশ’ নামে তুরস্কভিত্তিক একটি সিরামিক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের যাত্রা শুরু উপলক্ষে ওই আয়োজন করা হয়।

রামিস সেন বলেন, ‘এ ধরনের উদ্যোগ দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে। বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগেও উৎসাহিত করবে এ উদ্যোগ।’

আয়োজকরা জানান, বিশ্বের সবচেয়ে হালকা চীনামাটির টাইলস ‘কালেসিন্টারফ্লেক্স’ বাংলাদেশে নিয়ে এসেছে তুরস্কের সবচেয়ে বড় সিরামিক টাইল প্রস্তুতকারক কালে সিরামিকস।

কালের লোকাল পার্টনার হিসেবে অনুষ্ঠানে অংশ নেন শান্তা লাইফস্টাইলের প্রধান নির্বাহী দেওয়ান সাজিদ আফজাল। আরও ছিলেন কালের তুরস্কের প্রতিনিধিরা।