রাজনৈতিক কর্মসূচি কিংবা কোনও শোভাযাত্রাকে কেন্দ্র করে মশাল ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগ থেকে সাংবাদিকদের পাঠানো এসএমএসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘জননিরাপত্তার স্বার্থে বিজয় র্যালি, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনও ধরনের মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।’
প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সোমবার (১৮ ডিসেম্বর) ১৯টি শর্তে বিজয় শোভাযাত্রা করার জন্য আওয়ামী লীগকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে চিঠি দিয়ে শর্তসাপেক্ষে র্যালির অনুমতি দেওয়ার কথা জানান ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (অপারেশন্স) মো. আবু ইউসুফ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের এই বিজয় শোভাযাত্রা শুরু করে শাহবাগ ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
আরও পড়ুন: