১৯ শর্তে শোভাযাত্রার অনুমতি পেলো আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ২০:৪৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২১:২৮

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে বিজয় শোভাযাত্রা করতে ১৯ শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে চিঠি দিয়ে শর্তসাপেক্ষে র‍্যালির অনুমতি দেওয়ার কথা জানান ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (অপারেশন্স) মো. আবু ইউসুফ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের এই বিজয় শোভাযাত্রা শুরু করে শাহবাগ ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

ডিএমপির চিঠিতে বলা হয়, ‘১৩ ডিসেম্বর দাখিল করা আবেদনের প্রেক্ষিতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা আড়াইটায়  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠেয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনা থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত বিজয় দিবসের র‍্যালিটি নিম্নবর্ণিত শর্তাবলি যথাযথভাবে প্রতিপালন সাপেক্ষে অনুমোদন প্রদান করা হলো।

শর্তাবলি

এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থেকে অনুমোদন নিতে হবে।

স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লিখিত শর্তাবলি যথাযথভাবে পালন করতে হবে।

অনুমোদিত স্থানের মধ্যেই র‍্যালির যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে নিজস্ব ব্যবস্থাপনায় র‍্যালিতে আগতদের হ্যান্ড হোল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে (শালীনতার সঙ্গে) চেকিংয়ের  ব্যবস্থা করতে হবে।

আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক বা শব্দযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে, এমন কোনও বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান বা প্রচার থেকে বিরত থাকতে হবে। র‍্যালি শুরুর দুই ঘণ্টা আগে  লোকজন সমবেত হওয়ার জন্য আসতে পারবে।

র‍্যালির সম্পূর্ণ পথের মধ্যে কোথাও কোনও সংক্ষিপ্ত সমাবেশ বা অবস্থান করা যাবে না।

রাস্তার বাম লেন ন্যূনতম ব্যবহার করে র‍্যালি করতে হবে এবং অন্য লেন যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে কোনোভাবেই ব্যবহার করা যাবে না।

আইন-শৃঙ্খলা পরিপন্থি ও জননিরাপত্তা বিঘ্নিত হয়— এমন কার্যকলাপ করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোনও কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না।

উসকানিমূলক কোনও বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না।

র‍্যালিতে ব্যানারের আড়ালে কোনও ধরনের লাঠি-সোটা বা রড সদৃশ্য কোনও বস্তু ব্যবহার করা যাবে না।

আইন-শৃঙ্খলার অবনতি ও কোনও বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

উল্লিখিত শর্তাবলি যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গন্য হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের স্মারক নম্বর ১৭,০০,০০০০.০৩৪.৩৬.০১৮.২৩ (অংশ-৬)-৭৭৬ তারিখ-১২/১২/২০২৩ এবং জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৪৪.০০.০০০০,০৭৯.০১.০০২.২০২৩-৫৫২ তারিখ-১৪/১২/২০২৩ এর বিজ্ঞপ্তি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

জনস্বার্থে কর্তৃপক্ষ কোনও কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

এছাড়া সোমবার (১৭ ডিসেম্বর) শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে বিজয় শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা দলটিকে এই কর্মসূচি পালনের অনুমতি দেয়।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের সই করা করা এক চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইন-শঙ্খলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হলো।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম