বুড়িগঙ্গার সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করে উদযাপিত হচ্ছে ‘গঙ্গাবুড়ি’

সমসাময়িক শিল্প প্রকাশভঙ্গির সঙ্গে বুড়িগঙ্গা নদীর সমৃদ্ধ ঐতিহ্যের মেলবন্ধনকে সুনিপুণভাবে তুলে ধরতে বৃহত্ত্ব আর্টফাউন্ডেশন ‘গঙ্গাবুড়ি’ প্রদর্শনীর আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর হাজারীবাগে আয়োজিত এই প্রদশর্নীতে পরম্পরার অভিব্যক্তি এবং নদীকে উপজীব্য করে গড়ে ওঠা আখ্যানকে জীবন্ত ও নিরাপদ রাখার বিষয়টি উঠে আসে।

প্রদর্শনীতে তুলে ধরা বুড়িগঙ্গার বিভিন্ন ঐতিহ্য

ইতোমধ্যে শুরু হওয়া এই প্রদর্শনীটি আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

জীবনধারণকারী সব নদীপথের সঙ্গে মানুষের যোগাযোগের ধারাকে পরিবর্তিত করতে এই আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে ইউরোপিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট ফর কালচার (ইইউএনআইসি) বাংলাদেশ।