রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। খিলগাঁও নন্দিপাড়া আব্দুর রহিম (৪৫) নামে সিএনজি অটোরিকশা চালক ও বাড্ডায় সাদমান ইসলাম রাতুল (২৭) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাতে ঘটনা দুটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে মৃতদের স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে। সেখানে রাত ১১টা ৩৫ মিনিটে সালমানকে ও আব্দুর রহিমকে তার সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন। 

মৃত সাদমান ইসলাম রাজধানীর মধ্য বাড্ডা বউবাজার এলাকার মো. কামরুল এর ছেলে।

আর শরিয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলার মধুপুরের রাফিন উদ্দিনের ছেলে আব্দুর রহিম। অটোরিকশা চালক ছিলেন তিনি। আব্দুর রহিম খিলগাঁও নন্দিপাড়া নেওয়াজবাগে থাকতেন।