দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে একযোগে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট নেওয়া শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ দেশের ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন হচ্ছে।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে ভোট দেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮টায় আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা।
শীতের তীব্রতা উপেক্ষা করে সাতসকালে সাধারণ ভোটাররাও পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রের লাইনে দাঁড়িয়েছেন।