বিশেষ শিশুদের জন্য জেনারেল ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট (জিডিএ) টেস্টের আয়োজন করছে ইউনাইটেড হাসপাতালের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার (১৭ মার্চ) এ আয়োজন করা হবে। শুক্রবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন এবং কখন শিশুর জিডিএ টেস্টটি করাতে হবে
১. শিশু যদি ছয় মাস বয়সে একা একা না হাসে।
২. ১২ মাস বয়সের মধ্যে আধো আধো কথা না বলে কিংবা পছন্দের কোনোকিছুর দিকে ইশারা না করে।
৩. ১৬ মাস বয়সের মধ্যে একটি শব্দ বলতে না পারে।
৪. ২৪ মাস বয়সের মধ্যে দুই বা তার বেশি শব্দ দিয়ে ভাব প্রকাশ না করে
৫. সরাসরি চোখের দিকে না তাকায়
৬. বয়স অনুযায়ী স্বাভাবিক আচরণ না করে।
চিকিৎসকদের মতে, এই লক্ষণগুলো থাকলে একজন শিশু নিউরোলজিস্ট, সাইকোলোজিস্ট ও ডেভেলপমেন্ট থেরাপিস্টের সমন্বয়ে একটি দল বিশেষ শিশুদের এই টেস্টটি করে থাকেন। তারা শিশুদের নিউরোলজিকাল ডেভেলপমেন্টের কোথায় কতটা ঘাটতি রয়েছে তা নির্নয় করবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মার্চ দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দেবে ইউনাইটেড হাসপাতাল। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এপয়েন্টমেন্ট নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।