ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক এসব দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। আহতদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলা ট্রিবিউনের ঢামেক হাসপাতালের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, রামপুরার বিটিভি ভবনের পাশেই কারিশমাদের বাসা। তার বাবার নাম শামীম হাওলাদার। ঝড়ে একটি দেয়াল ধসে পড়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়াও, ঝড়ের সময় ইট ও টিন পড়ে দুইনারীসহ ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন, চানখারপুলের ফেরদৌসী (৩৫), জুরাইনের আসমা বেগম (৪০), লালবাগের জুয়েল (২০), বুয়েটের ভেতরে সালাহ উদ্দিন (২৩), মানিকনগরে হাসান (২০) এবং পথচারী শুভ (২০)। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে কারও আঘাত গুরুতর নয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
/এমআর/এআরআর/এনএস/