বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন মো. জাহিদুল ইসলাম ভূঞা৷ তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত আছেন।
তিনি বর্তমান এমডি শফিউল আাজিমের স্থলাভিষিক্ত হবেন যিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
জাহিদুল ইসলাম ভূঞা বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে গত সাড়ে ৫ বছর দায়িত্ব পালন করেছেন তিনি।
মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর জাহিদুল ইসলাম ভূঞা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।