ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৫ মে ২০২৬, ১৪:৪৯ আপডেট : ২৫ মে ২০২৬, ১৪:৪৯

ঝড়ো আবহাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এ সময় আকাশে কিছুক্ষণ চক্কর দিয়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতায় চলে যায় এবং অভ্যন্তরীণ একটি ফ্লাইট ফিরে যায় চট্টগ্রামে।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এসব ফ্লাইট অবতরণের কথা ছিল বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণের কথা ছিল। তবে ঢাকার আকাশে কিছুক্ষণ অবস্থান করেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি অবতরণ করতে না পেরে ভারতের কলকাতার উদ্দেশে চলে যায়।

একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের শেষ পর্যায়ে গিয়ে ঢাকায় নামতে পারেনি। পরে সেটি পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।

ঝড়ো আবহাওয়ার কারণে এ সময় আরও কয়েকটি ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটে। এর মধ্যে কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টার পর থেকে ধাপে ধাপে ফ্লাইটগুলোর অবতরণ শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকার আকাশে ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য অবতরণ কার্যক্রমে জটিলতা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলটরা বিকল্প সিদ্ধান্ত নেন।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
১৪৬ ফ্লাইট বাতিলে যাত্রী আটকা পড়েছে ২২২৩১
ঢাকা থেকে বাতিল ১৪৪ ফ্লাইট, আটকা ২২ হাজার যাত্রী
সর্বশেষ খবর
শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ
শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার